বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চামড়ার দাম ঘোষণা ২৩ সেপ্টেম্বর

news-image

 আসন্ন ঈদুল আজহায় জবাই করা পশুর চামড়া কী দামে ক্রয় করা হবে তা নির্ধারণ করা হবে ২৩ সেপ্টেম্বর (বুধবার)। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

সভায় চামড়া শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণ যাতে চামড়ার ন্যায্য মূল্য হতে বঞ্চিত না হয়, সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় সভাটি করেছে। এজন্য প্রতিবছরের মত এবারো আসন্ন ঈদ-উল-আজহার আগে চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হবে। 

কোরবানির চামড়া নিয়ে যাতে কোনো ধরনের সদস্যা সৃষ্টি বা সিন্ডিকেট না হয়, সে বিষয়ে সরকার সকল পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে আরো বলা হয়, চামড়া ক্রয়-বিক্রয় করতে যাতে কোনো বিক্রেতা প্রতারিত না হয় বা কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ না হন, সে কারণেই কাঁচা চামড়ার মূল্য নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে কাঁচা ও প্রক্রিয়াজাত চামড়ার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চামড়ার মূল্য নির্ধারণ করা হবে। চামড়া ব্যবসায়ীরা ২৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে এ মূল্য ঘোষণা করবেন এবং তা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত আলী ওয়ারেসি, অতিরিক্তি সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও) অমিতাভ চক্রবর্তী, অতিরিক্ত সবিচ (এফটিএ) মনোজ কুমার রায়, হাইড এণ্ড স্কিন রিটেইল ডিলার মার্সেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নওয়াব হোসেন, সেক্রেটারি লোকমান মিয়া, বাংলাদেশ ফিনিশ লেদার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো. জয়নুল আবেদীন, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব মো. রবিউল আলমসহ চামড়া ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা এবং বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো, এনএসআই, ডিজিএফআই, ট্যারিফ কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে