,

আর ‘হিন্দু রাষ্ট্র’ থাকছে না নেপাল

news-image

নেপালের নতুন সংবিধান আনুষ্ঠানিক ভাবে গৃহীত হতে যাচ্ছে আজ আরো পরের দিকে।সংবিধান নিয়ে দেশটির রাজনৈতিক দলগুলো বছরের পর বছর বিতর্ক করেছে।নতুন এই সংবিধান অনুযায়ী নেপাল রাষ্ট্রটি এখন থেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে এবং সাতটি প্রদেশে ভাগ হবে হিমালয়ের পাদদেশের এই রাষ্ট্রটি।কিন্তু ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে কিছু দল বিরোধিতা করে আসছে। তারা চাচ্ছে নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবেই রাখতে।

অপরদিকে সংখ্যালঘু কিছু কিছু সম্প্রদায় মনে করছে সাতটি প্রদেশে ভাগ করার ফলে তারা বৈষম্যের শিকার হবে।
দেশটির দক্ষিণের থারু ও মাধেসি জাতিগোষ্ঠীর মানুষেরা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে অচল করে দিয়েছে ঐ এলাকা।
সেসময় অন্তত ৪০ জন নিহত হন। এদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিও জোরদার করা হয়েছে।
এদিকে রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল ব্যহত হচ্ছে। প্রধানমন্ত্রী সুশীল কৈরালার একজন উপদেষ্টা প্রতীক প্রধান অবশ্য বলেছেন “ নতুন সংবিধান হল নেপালের মানুষের বহু বছরের সংগ্রামের ফল”।
এদিকে ২৮ মিলিয়ন জনসংখ্যার দেশ নেপাল, গত এপ্রিলে ঘটে যাওয়া ভূমিকম্পের ধাক্কা সামলিয়ে ওঠার চেষ্টা করছে প্রাণপন ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা