,

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

news-image

আমিরজাদা চৌধুরী : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে ট্যাংক লড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন গুরুত্বর আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো জেলার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের সবজি ব্যবসায়ী আনোয়ার আলী (৩৫) ও জবেদ আলী (৫৫)।  আজ রবিবার সকাল ৮টায় এ দূর্ঘটনা ঘটে।  
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, সকাল ৮টার দিকে সরাইল থেকে নরসিংদীগামী একটি পিকআপ ভ্যান আশুগঞ্জের সোনারামপুরে এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যমুনা ওয়েল কোম্পানীর তৈলবাহী ট্যাংক লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ভ্যানের চালকসহ চার যাত্রী গুরুত্বর আহত হয়। 
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার জানান আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু ঘটে। নিহতদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ট্যাংক লরিটি আটক করেছে করেছে।তবে চালক পালিয়ে গেছে।


 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা