,

বাজারে ভারতীয় গরুর অভাব নেই

news-image

কয়েক মাস ধরেই দেশে ভারতীয় গরু আমদানি নিয়ে বিস্তর কথাবার্তা হচ্ছে। ভারত সীমান্ত দিয়ে গরু পাচারে যথেষ্ট কড়াকড়ি আরোপ করেছে, এমন সংবাদে দেশে গরুর মাংসের দামও বেশ চড়া হয়েছে।কিন্তু ঢাকার গাবতলির বড় ব্যবসায়ী মজিবুর রহমান বললেন ভিন্ন কথা। তিনি বলেন, ভারত থেকে গরু আসা কখনোই বন্ধ হয়নি, এখনো বন্ধ নেই।তিনি নিজেও ভারত থেকে আনা গরু ও মহিষ কেনাবেচার সাথে জড়িত বলে জানান। তিনি বলেন, "বাজারে ইন্ডিয়ান গরুর অভাব নেই। আমার আজকেও ২৯টা গরু এসেছে।"চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে এগুলো তিনি কিনে এনেছেন বলে জানান। এই গরু ব্যবসায়ী জানান, "আসছে তো অবৈধ পথে। আমাদের দেশে ভারতীয় গরু আসার বৈধ কোনো পথ নেই। কাস্টমসকে পাঁচ শ' টাকা দিলেই গরু বৈধ হয়ে যায়।"

ছিনতাই করা গরু হাটেই বিক্রি হয়
ঢাকায় শনিবার থেকে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। ব্যবসায়ীরা বলছেন, এবার হাটে পশুর সরবরাহ অপ্রতুল, দামও এখন পর্যন্ত বেশিই হাঁকানো হচ্ছে। এরই মধ্যে শনিবারই খোদ রাজধানীতেই ব্যবসায়ীদের আহত করে একটি গরুর ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

কিন্তু এসব ছিনতাই করা গরুর বাজার কোথায়?

ব্যবসায়ী মজিবুর রহমান জানান, হাটেই বিক্রি হচ্ছে এসব গরু। "এই যে গাবতলির হাট, বিশাল বড় হাট। আমার স্থান থেকে কিছু দুরে গিয়ে দাঁড়িয়ে যদি আমারই গরু কেউ বিক্রি করে চলে যায় তাহলে তো আর আমি ধরতে পারব না। এরকম কতগুলো হাটে পাহারা বসাব আমি?"

পুলিশের কাছ থেকে তারা খুব একটা নিরাপত্তা পান না বলেও জানান তিনি।

তিনি বলেন, "বোবা জাতির ব্যবসা করি, মূর্খ সমাজ, আমরা এমনিতে নির্যাতিতের তালিকায় আছি। আমরা কোনো নিরাপত্তা পাই না।"

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা