,

অ‍্যাপলের স্বয়ংক্রিয় গাড়ি

news-image

 

গাড়ি বানাচ্ছে অ‍্যাপল। সে গাড়িতে ড্রাইভার লাগবে না। নিজের নিয়ন্ত্রনে নিমেষেই দূরত্ব পার করবে সে। অনেকদিন ধরেই ইউরোপের গাড়ির বাজারে উড়ে বেড়াচ্ছে এই কথা। বাইরে খবরের সত‍্যতা উড়িয়ে দিলেও ভিতরে ভিতরে কিন্তু প্রমাদ গুনেছে পৃথিবীর অনের বড় গাড়ি প্রস্তুতকারি সংস্থাই। চিন্তা একটাই, মোবাইলের বাজারে যেভাবে নোকিয়া ব্ল‍্যাকবেরিকে কাত করে আকাশছোঁয়া সাফল‍্য পেয়েছে অ‍্যাপল, সে রকমটা গাড়ির ক্ষেত্রেও হতে পারে। সেই ভয়েই দল পাকিয়ে শুরু হয়েছে গাড়ি বাজারের বিশ্বযুদ্ধের প্রস্তুতি। এক সঙ্গে বি এম ডাব্লু, ভকসওয়াগন থেকে অনেকেই বাজারে বলে বেড়াচ্ছে, গাড়ি–টারি ওসব বাজে কথা, গুজব রটাচ্ছে অ‍্যাপল। কিন্তু সংবাদমাধ‍্যমের কাছে রয়েছে অন‍্য অনেক তথ‍্য। ইংল‍্যান্ডের একটি সংবাদপত্রের মতে, ১৭ আগস্ট চুপিচুপি মিটিংও হয়েছে ক‍্যলিফোর্নিয়ার মোটর ভেইকেলস দপ্তরের সঙ্গে। জনবসতিহীন এলাকায় টেস্টিং ড্রাইভের জন‍্য কেনা হয়েছে কয়েক শ বিঘা জমিও।

নিযুক্ত হয়েছেন বেশ কয়েকজন বিজ্ঞানী, তাঁরা দিন-রাতের চেষ্টায় প্রায় তৈরি করে ফেলেছেন গাড়ির নকশা। তাও কোনও এক অজানা কারণে ইউরোপের গাড়ি ব‍্যবসায়ীরা অ‍্যাপলের গাড়ির ব‍্যাপারটা এখনও গুজব বলে চলেছেন। এক অ‍্যাপলেই শোরগোল পড়েছে এতো, সেই বাজারে যে গুগল আর উবেরও নামছে সে খেয়াল হয়ত অনেকেরই নেই। ইতিমধ‍্যে গুগলের রোবট চালিত গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে ক‍্যালিফোর্নিয়ার রাস্তায়। তার সঙ্গে স্বয়ংক্রিয় গাড়ি বাজারে আনতে পারলে কী হবে তা ভবিষ‍্যতই বলবে। 

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বি এম ডাব্লু মানের গাড়ি যারা কেনেন তাদের বিলাসিতাটাই মূল লক্ষ‍্য। সেখানে হাতের কাছে গুগল বা অ‍্যাপলের গাড়ি এসে পড়লে কেউ আর সে সুযোগ ছাড়তে চাইবেন না। তাতেই ঘুম ছুটেছে অনেকের। গুজবের তকমা দিয়ে তাই শেষ রক্ষার চেষ্টায় তাঁরা ব্যস্ত। সত‍্যটা জানতে হয়ত আর কয়েক মাস অপেক্ষা করতে হবে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে