শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পল্লবীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওষুধ কিনতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী

news-image

রাজধানীর পল্লবীর মিরপুর ১২ নম্বর সেকশনের বিন্দাবন বস্তিতে তানিয়া আক্তার (১৫) নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। তানিয়া আক্তারের মা রেনু বেগম জানান, সে (রেনু বেগম) মিরপুরে অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করেন। শনিবার রাত ১০টার দিকে কাজ শেষে সে বাসায় ফিরে। ঘর বাইরে থেকে তালাবদ্ধ থাকলেও জানালা দিয়ে দেখে তার মেয়ে বিছানায় কম্বল দিয়ে শুয়ে রয়েছে। মেয়েকে ডাকাডাকি করলে সে কোনো জবাব দেয়নি। পরে তার কাছে থাকা চাবি দিয়ে সে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান তিনি। পরে প্রতিবেশিরাসহ মেয়েকে তিনি প্রথমে মিরপুর আধুনিক হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি অভিযোগ করে জানান, স্থানীয় হইরা নামের এক হিন্দু ছেলে তার মেয়েকে বিভিন্ন সময় উত্যক্ত করতো। ওই ছেলেই তার মেয়েকে ধর্ষণ ও হত্যা করেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, এ ধরনের একটি মৃত্যু সংবাদ পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

 

ওষুধ কিনতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী 

মেরু ক্যাবে করে তুলে নিয়ে গিয়ে, এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাস্থল ফের রাজধানী। পুলিশ জানায়, নারীকে অপহরণ করে দিল্লির একটি দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে তিনজন মিলে ধর্ষণ করে। জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন নারীর পূর্বপরিচিত। শুক্রবার রাতেই সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ দায়ের করেন নিগৃহীতা। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকেই।
বছর ৩৭-এর ওই নারী থানায় লিখিত অভিযোগে জানান, শুক্রবার তাঁকে পশ্চিম বিহারের সাগরপার থেকে মেরু ক্যাবে তুলে পশ্চিম দিল্লির দিকে নিয়ে যাওয়া হয়। তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ১৫ কিমি দূরে, পিরাগড়ির কাছে, একটি পাংচার রিপেয়ার শপে। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আরও দু'জন।

Dorsonএরপর সেখানেই তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পুলিশ জানিয়েছে, বিবাহবিচ্ছিন্না ওই নারীর বাড়ি সাগরপারেই। তিন সন্তানকে নিয়ে সেখানে একাই থাকেন। রাত সাড়ে ১০টা নাগাদ মার্কেট থেকে ডাব ও ওষুধ কিনবেন বলে বেরিয়েছিলেন। সে সময় একটি ক্যাব এসে তাঁর পাশে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে জোর করে ক্যাবে তুলে নেয় দুই যুবক। চিৎকার করলে, প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় তারা। নারী অভিযোগের ভিত্তিতে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের দুটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের ডেপুটি কমিশনার (পশ্চিম) পুষ্পেন্দ্র কুমার জানিয়েছেন, অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এর মধ্যে একজন ওই নারীর পূর্বপরিচিত। মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে।