,

ছুটির দিনটাকে সফল করতে ৫ পরামর্শ

news-image

সাপ্তাহিক ছুটির দিনটিতে কি করবেন, তা যদি পরিকল্পনা করতে না পারেন, তবে কাজের কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গোটা সপ্তাহের ব্যস্ততার শেষে নিজেকে পুরোপুরি ফিরে পেতে ৫টি উপভোগ্য কাজের কথা বলেছেন বিশেষজ্ঞরা।

১. যথেষ্ট ঘুমিয়ে নিন : ছুটির দিনটিতে প্রতিদিনের কাজের গতানুগতিক সূচি বদলে যায়। অন্যান্য দিন কম ঘুম বা দ্রুত বাইরে বেরোনোর কাজে কোনো সমস্যা নেই। কিন্তু এ কয়দিনের ঘুমের অভাব পুষিয়ে নিতে ছুটির দিন একমাত্র অবলম্বন। গোটা সপ্তাহে ঘুমের অভাব নানা দৈহিক ও মানসিক সমস্যা সৃষ্টি করে। এতে হৃদরোগ, ডায়াবেটিস এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তাই ছুটির দিনে ঘুমের অভাব পূরণ করা দারুণ এক কাজ।

২. সময়টাকে আনন্দময় করুন : ব্যস্ত কাজ থেকে অবসর নেওয়ার দিন ছুটির দিন। তা ছাড়া কর্মময় দিনগুলোতে যে সকল কাজের জন্যে নৈতিকভাবে আপনি বিপর্যস্ত তা থেকে মুক্ত হওয়ার দিনটি হলো ছুটির দিন। তাই এই বিশেষ দিনটিকে আনন্দময় ও উপভোগ্য করে তুলুন। পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়া, নতুন কিছু রান্না করে খাওয়া, শখের কাজগুলো করা অথবা যেকোনো কিছু হতে পারে।

৩. ধন্যবাদ জানান : ছুটির দিনে আপনার যাবতীয় ভালো কাজের জন্যে একটা ধন্যবাদ আপনি নিজেই পেতে পারেন। আর ধন্যবাদ প্রদানের কাজটি নিজেই করুন। এর মাধ্যমে আত্মতুষ্টি আসে। একটা চাকরি পাওয়ার জন্যে কৃতজ্ঞ বোধ করুন, সুন্দর একটা ছুটির দিনের জন্যে পরিতৃপ্তি অনুভব করুন ইত্যাদি। সফলভাবে একটি সপ্তাহ শেষ করার জন্যে নিজেকে ধন্যবাদ জানান।

৪. ভবিষ্যতের দিকে তাকান : গোটা সপ্তাহে কি করলেন তা বিশ্লেষণের মোক্ষম সময় ছুটির দিন। আর ভবিষ্যতে কি করবেন তা নিয়েও চিন্তা-ভাবনা করতে পারেন। ছুটির দিনেই গভীর চিন্তার মাধ্যমে গুরুতর সমস্যার সমাধান বের করতে পারেন।

৫. আগামী কর্মদিবসের পরিকল্পনা করুন : ছুটির দিনে আরেকটি কাজের কাজ করতে পারেন। আগামী দিন থেকে শুরু হওয়া কর্মমুখর সময়ে অগোছালো কাজগুলো কিভাবে গুছিয়ে নেবেন তা নিয়ে চিন্তা করে নিতে পারেন। ছোটখাটো কাজগুলোও গুছিয়ে নিতে পারেন। এগুলো আপনার সময় অপচয় রোধ করবে। সূত্র : বিজনেস ইনসাইডার

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা