বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর অন্ত্র থেকে ২ লাখ ৭৮ হাজার ডলারের হীরা

news-image

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভ্রমণ করছিলেন এক চীনা নারী। সেখানে এক চিকিৎসক সফল অস্ত্রোপচারের পর তার অন্ত্রে আটকে থাকা একটি বস্তু বের করে আনলেন। এটা ৩৯ বছর বয়সী জিয়াং জুলিয়ানের জন্য নিঃসন্দেহে সুসংবাদ। কারণ, বস্তুটি তার পরিপাকতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারতো। কিন্তু, তার জন্য বড় দুঃসংবাদ হলো এটি সাধারণ কোন বস্তু নয়। বরং, চুরি যাওয়া ২ লাখ ৭৮ হাজার ডলার মূল্যের ৬ ক্যারেটের একটি হীরা। সম্প্রতি একটি অলঙ্কার প্রদর্শনী মেলা থেকে হীরাটি চুরি হয়ে যায়। জুলিয়ান ও তার দুষ্কর্মের সহযোগী এক পুরুষের বিরুদ্ধে হীরাটি চুরির অভিযোগ আগেই আনা হয়েছিল। হাতেনাতে এমন প্রমাণের পর এখন তাদের দোষী সাব্যস্ত হওয়ার আইনি আনুষ্ঠানিকতাই কেবল বাকি রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। কোলোনোস্কপি পরীক্ষার পর বস্তুর উপস্থিতি শনাক্ত করা হয়। পুলিশের কর্নেল মানা তিয়েনমংপাক জানান, প্রকৃতি ও রেচক নরম করা ওষুধ প্রয়োগ করেও ফল না হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে সন্দেহভাজন জুলিয়ান এবং তার সঙ্গে থাকা এক পুরুষকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ব্যাংকক থেকে পালানোর চেষ্টার সময় তারা ধরা পড়েছিলেন। এরপর তদন্ত কর্মকর্তারা তাদের স্বাস্থ্য-পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। তখন সবকিছুই পানির মতো পরিষ্কার হয়ে যায়। ব্যাংককের প্রান্তে অলঙ্কার প্রদর্শনী মেলার নজরদারি ক্যামেরায় তাদের গতিবিধি ধরা পড়েছিল। তারা এর আগে পরিদর্শনের নামে একটি স্টলে ঢুকে সেখানে চুরি যাওয়া হীরাটির মতো দেখতে একটি নকল রত্ন রেখে যায়। প্রথমদিকে সন্দেহভাজনরা চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও, এক্স-রে করানোর পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। তখন জিয়াং জুলিয়ান হীরা চুরির কথা স্বীকার করে। পুলিশের প্রধান তদন্ত কর্মকর্তা জানান, যখন জুলিয়ানকে বলা হয় হীরাটি তার পরিপাকতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তখন তিনি সত্যি স্বীকার করেন। পুলিশ বলছে, দোষী সাব্যস্ত হলে, ওই দুইজনের ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে