,

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডে সিটি বিস্ফোরণে বন্ধ হয়ে যাওয়া ৬টি ইউনিটের মধ্যে ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। দুর্ঘটনার পর ১০ ঘন্টার মধ্যে আজ শনিবার ভোর পর্যন্ত পর্যায়ক্রমে এই ৫টি ইউনিট চালু করা হয়েছে। তবে এখনো বন্ধ রয়েছে ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বৃহৎ ই্উনিট-৫। এতে করে জাতীয় গ্রীডে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানাযায়,বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডে সিটি বিস্ফোরণের এক ঘন্টা পর গতকাল শুক্রবার রাত ৯টায় প্রথমে ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট-৩ উৎপাদনে ফিরে আসে।পরবর্তিতে শনিবার ভোর রাতের মধ্যে পর্যায়ক্রমে বেসরকারী কুইক রেন্টালের ৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এগ্রিকো,৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রিসিশন এনার্জি লিমিটেড,৫৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনাইটেড পাওয়ার ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মিডল্যান্ড পাওয়ার প্লান্ট ইউনিটটি পূনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরে আসে। তবে এখনো বৃহৎ ই্উনিট-৫ চালু করা সম্ভব হয়নি।
উল্লেখ্য,গতকাল শুক্রবার রাত ৮টায় হঠাৎ বিকট শব্দ হয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর সুইচ ইয়ার্ডে ৫নং ইউনিটের বাসবারের কারেন্ট ট্রান্সফরমার(সিটি) আগুন ধরে যায়।এসময় ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট-৩ ও ৫ এবং এই ইউনিটের সাবস্টেশনের সাথে সংশ্লিষ্ট বেসরকারী কুইক রেন্টালের ৪টি ইউনিটসহ মোট ৬টি ইউনিট একযোগে বন্ধ হয়ে যায়।বিদ্যুৎ উৎপাদনে নেমে আসে বিপর্যয়। জাতীয় গ্রীডে সরবরাহ হ্রাস পায় ৫৩০ মোগাওয়াট বিদ্যুৎ।তাৎক্ষণিক বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ফায়ার ইউনিট  ও আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানান, বন্ধ ৬টি ইউনিটের মধ্যে ৫টি ইউনিট চালু করা হয়েছে। ত্রুটি মেরামত করে ৫নং ইউনিট চালু করতে আরো একদিন সময় লাগতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা