,

নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, ২ জনের মৃত্যু, নওগাঁয় সাপের ছোবলে শিশুসহ দুইজনের মৃত্যু

news-image

নেত্রকোনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত একটি দোকান ঘরে ঢুকে গেলে দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ৩০জন। শনিবার দুপর সাড়ে ১২ টার দিকে জেলার বাঘড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপর সাড়ে ১২ টার দিকে শাহ জালাল (রঃ) নামের যাত্রীবাহী ঐ বাসটি হজ যাত্রীদের নিয়ে নেত্রকোনা থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি বাঘড়া নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে এবং উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


নওগাঁয় সাপের ছোবলে শিশুসহ দুইজনের মৃত্যু 

নওগাঁর পোরশায় একই বিছানায় বিষধর সাপের ছোবলে তানজিদ আহমেদ (৩) নামে এক শিশু ও হাবিবা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার সারাইগাছী গ্রামের সবজি ব্যবসায়ী সাব্বীর আহম্মেদের বাড়িতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।snak

 সাব্বীর আহম্মেদ জানান, কয়েকদিন আগে তার বাড়িতে বেড়াতে আসেন শালিকা মোছা. মাহফুজা ও তার ছেলে তানজিদ আহমেদ। গত শুক্রবার রাতে বাড়ির সকলে খাবার খেয়ে শুয়ে পড়েন। ভোর রাতে ঘুমের মধ্যে সাব্বীরের স্ত্রী হাবিবা ও মাহফুজার শিশুপুত্র তানজিদকে সাপে ছোবল দেয়। ভোরেই তানজিদ মারা যায়। শনিবার সকাল পর্যন্ত ঝাড় ফুঁক দেয়ার এক পর্যায়ে হাবিবাও মারা যান। 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড