,

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

news-image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিঁধ কেটে ঘরে ঢুকে রেজিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর আমতলী গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। নিহত রেজিয়া বেগম ঐ গ্রামের শাহ আলম মিয়ার স্ত্রী। পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা যায়, শাহ আলম ও তার বড় ছেলে সিলেটের একটি বেকারিতে কাজ করেন এবং সেখানেই থাকেন। ছোট ছেলে মাসুক মিয়াকে (১০) নিয়ে রেজিয়া বেগম রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। একদল দুর্বৃত্ত গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে মা ও ছেলের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এক পর্যয়ে ছেলের সামনেই রেজিয়া বেগমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে শিশুটি চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তার রক্তাক্ত লাশ দেখতে পায়। তারা থানায় খবর দিলে শনিবার ভোরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় রেজিয়ার বড় ভাই আবুল খায়ের বাদী হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে