,

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর গলাকাটা লাশউদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রিজিয়া আক্তার (৩৮) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার সকাল ৯টার দিকে কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।নিহত রিজিয়া জগন্নাথপুর গ্রামের শাহ আলমের স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা রিজিয়ার ঘরে প্রবেশ করে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় নিহত রিজিয়ার ভাই আবুল খায়ের বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা