,

জাতীয় সংসদ ভবন এলাকা থেকে গরুসহ ট্রাক ছিনতাই

news-image

 

জাতীয় সংসদ ভবন এলাকা থেকে চার গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৬টি গরুসহ একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য তাদের নেয়া হয়। 
আহত ব্যক্তিরা হলেন- মাসুম (২৪), সুজা (২৬), ঠাণ্ডু (৪৫) ও আঞ্জিমুল (২৮)।
 
আহতরা জানান, ছয়জন মিলে ১৬টি গরু নিয়ে ঝিনাইদহ থেকে রাজধানীর বাড্ডার গরুর হাটের দিকে যাচ্ছিলেন। গরুর ট্রাকটি সংসদ ভবন এলাকায় এলে চালকের যোগসাজশে কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটি জিম্মি করে। দুর্বৃত্তরা তাদের চারজনকে মারধর ও ছুরিকাঘাত করে অন্য একটি ট্রাকে উঠিয়ে দেয়। ট্রাকে থাকা তাদের অপর দুই সঙ্গী সুজন (১৬) ও আজিজুলকে (১৭) ট্রাকে করেই নিয়ে পালিয়ে যায়। এরপর তাদের রাজধানীর বিভিন্ন সড়কে ভিন্ন ভিন্নভাবে ফেলে দেয়া হয়। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা