,

শিশুদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে অভিভাবকদের গাইড বই

news-image

শিশুদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে অভিভাবকদের জন্য গাইড বই প্রকাশ করেছে গ্রামীণফোন। অভিভাবকরা কিভাবে শিশুদের ইন্টারনেটে নিরাপদ রাখবে সে বিষয়ে যাবতীয় দিক নির্দেশনা রয়েছে বইটিতে। 
রাজধানীর আজিমপুরের অগ্রণী স্কুল ও কলেজে গাইড বইটির মোড়ক উম্মোচন করা হয়। এ সময় কলেজ মাঠে নিরাপদ ইন্টারনেট নিয়ে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তরা বলেন, এশিয়ার কোটি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছে। কিন্তু ইন্টারনেটের নিরাপদ ব্যবহার এবং এতে খুঁজে পাওয়া যায় এমন অনেক স্পর্শকাতর বিষয়ে শিশুদের সঙ্গে কথা বলতে অভিভাবকদের বেশ ঝামেলায় পড়তে হয়।
 
এই গাইড থেকে বাবা-মায়েরা ইন্টারনেটের সঠিক কন্টেন্ট সম্পর্ক বাচ্চাদের নির্দেশনা দিতে পারে, বাচ্চাদের আলোচনার মাধ্যমে আমাদের প্রতিদিনকার জীবনে ইন্টারনেটের ভূমিকা সম্পর্কে বোঝাতে পারে। গ্রামীণফোনের পাবলিক রিলেশনস বিভাগের ডিজিএম মোঃ হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল্লাহ আবু সায়ীদ, অগ্রণী স্কুল ও কলেজের অধ্যক্ষ রিয়াজুজ্জামান ভূঁইয়া, ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট জামিলা আখতার, ব্র্যাকের কমিউনিকেশনস লিড রনি মির্জা এবং গ্রামীণফোনের কর্পোরেট রেসপন্সিবিলিটির প্রধান দেবাশিষ রায়।
 
দেবাশিষ রায় বলেন, ইন্টারনেট সম্পর্কে স্বল্প ধারণা রয়েছে এমন জনগোষ্ঠির মাঝে সচেতনতা ছড়িয়ে দেয়া হলে প্রযুক্তি বিষয়ে অনভিজ্ঞ বাবা-মা ও শিশুদের ঝুঁকি অনেক কমে যায়। গাইডবইটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই অভিভাবকদের কাছে বিতরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে