,

প্রিয়াঙ্কা চোপড়ার প্রিয় অভিনেত্রী কে? ডেটে ক্যান্ডেল লাইট ডিনার পছন্দ নয় আলিয়ার

news-image

অভিনেত্রী হিসাবে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের প্রথম সারিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। কিন্তু জানেন কি তাঁর পছন্দের অভিনেত্রী কে? তিনি শাবানা আজমি। শাবানার ৬৫তম জন্মদিনে টুইটারে এ কথা জানালেন পিগি চপস। আমেরিকা থেকে তিনি জানিয়েছেন, শাবানা আজমিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার সব সময়ের পছন্দের অভিনেত্রী শাবানা। অনেক ভালবাসা রইল। এ ছাড়াও দিয়া মির্জা, হুমা কুরেশিরাও শাবানাকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন।piyanka6
১৯৭৪-এ শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’এর মাধ্যমে কেরিয়ার শুরু করেন শাবানা। তাঁর দীর্ঘ কেরিয়ারে পাঁচ বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। এখন অবশ্য বেছে বেছে কাজ করেন শাবানা। টুইটারে এতো শুভেচ্ছা বার্তা পেয়ে উচ্ছ্বসিত শাবানা ধন্যবাদ জানিয়েছেন সকলকে। তিনি লিখেছেন, তোমাদের ভালবাসার জন্য ধন্যবাদ। নিজেকে খুব সম্মানিত মনে হচ্ছে। তোমাদের ভালবাসাই আমার শক্তি। পরের মাসের মুক্তি পাবে ঐশ্বর্যা রাই বচ্চনের ‘জজবা’। সেই ছবিতে ফের দেখা যাবে শাবানার অভিনয়। 

 

ডেটে ক্যান্ডেল লাইট ডিনার পছন্দ নয় আলিয়ার
 সেজেগুজে ক্যান্ডেল লাইট ডিনার যাওয়ার বদলে বাড়িতে পায়জামা পরে ডেটই পছন্দ করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। তাঁর আগামী সিনেমা ‘শানদার’-এর একটি প্রচার অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। তাঁর কাছে ঠিকঠাক ডেটিং মানে কেমন, তা জানতে চাওয়া হলে আলিয়া বলেছেন, ‘সত্যি কথা বলতে কী, আমি সেজেগুজে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে চাই না। আমি বাড়িতে পছন্দের সিরিয়াল দেখতে চাই’।
.alia lead

খাওয়া-দাওয়া নিয়েও তেমন কোনও বাড়াবাড়ি পছন্দ করেন না আলিয়া। তিনি বলেছেন, ‘আমি আমার পছন্দের সাদামাটা খাবারই চাইব। পিত্জা, সিঙ্গাড়ার মতো খাবার ফেতে চাইব। আমি আমার সঙ্গীর সঙ্গে আরামে বাড়িতে থাকতে চাই। আর এটাই হবে আমার ‘শানদার’ ডেট’।

শহিদ কাপূর ও আলিয়া মিঠিবাই কলেজে ‘শানদার’ সিনেমার প্রচারে আসেন। এক ছাত্র প্রশ্ন করেন, শহিদ ছাড়া তিনি আর কার সঙ্গে ডেটে যেতে চাইবেন? এই প্রশ্ন শুনেই শহিদ মজার ছলে বলেন, ‘আমাকে ছেড়ে কেন?’ আলিয়া তাঁর জবাবে বলেন, তিনি শানদার ডেটে শহিদসহ কলেজের সমস্ত পড়ুয়ার সঙ্গে যেতে চাইবেন। আগামী ২২ অক্টোবর মুক্তি পাবে শানদার।

–  

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা