,

আরব আমিরাতের বিপক্ষে ৬-১ ব্যবধানে হারল বাংলাদেশ

news-image

একটা লাল কার্ডের জের এত দূর আসবে, ভেবেছিল বাংলাদেশ? গত পরশু এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইয়ে সৌদি আরবের বিপক্ষে লালকার্ড দেখায় আজ মাঠে নামতে পারেননি গোলরক্ষক ফয়সাল। আজ দ্বিতীয় গোলরক্ষক নূর আলমের জন্য হলো ভয়াবহ অভিজ্ঞতা। এক ম্যাচেই হজম করতে করতে হলো হাফ ডজন গোল! এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬-১ ব্যবধানে হারল বাংলাদেশ। দুই ম্যাচে খেল ১১ গোল! 

আমিরাতের গোল বন্যা শুরু ১২ মিনিটে। মোহমাদ আল খামিসের সহায়তায় আবদুল্লাহ আল নাকবির আলতো টোকায় প্রথম গোলের দেখা পেয়ে যায় আমিরাত। এরপর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গোলের ব্যবধান। ১৮ মিনিটে ফাঁকায় দাঁড়ানো মাজেদ রশিদের শট, ২২ মিনিটে কর্নার থেকে সুলতান সাইদের হেড, ৩৯ মিনিটে আলী সালেহ আমরোর দারুণ ফিনিশিং। বিরতির আগেই স্কোরলাইন ৪:০। 
দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশ খানিকটা লড়াই চালিয়েছিল। ৫২ মিনিটে একমাত্র গোলটির দেখা পায় বাংলাদেশ। সারোয়ার জামান নিপুর সহায়তায় মিডফিল্ডার শাওনের গোলটাই সৈয়দ গোলাম জিলানীর দলের একমাত্র সান্ত্বনা। তবে সে গোলের ‘আনন্দ’ মিইয়ে যেতেও সময় লাগেনি। ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন মাজেদ। সাত মিনিট পর ৩৫ গজি শটে দুর্দান্ত এক গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরাত অধিনায়ক মাজেদ। 
ফিটনেস, দক্ষতা ও খেলার মানে দুদলের পার্থক্য স্পষ্ট। আমিরাতের পরিচ্ছন্ন, পরিকল্পিত ফুটবল শৈলীর বিপরীতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের এলোমেলো খেলা সত্যি চোখের বড় যন্ত্রণা! লড়াইয়ের ছিটেফোঁটাও দেখা গেল না ম্যাচজুড়ে। আমিরাত যেখানে নির্ভুল পাসে বারবার আক্রমণ রচনা করছে, বাংলাদেশ সেখানে ভুল পাসে বারবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছে। প্রতিপক্ষের খেলোয়াড়দের কোথায়, কীভাবে ট্যাকল করতে হবে, সেটিও যেন অজানা বাংলাদেশের কিশোরদের। আমিরাতের বিপক্ষে বাংলাদেশ জিতবে, এমন আশা হয়তো সমর্থকেরাও করেনি। তবে যে দলটি মাত্র কদিন আগেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করল, তাদের কাছে একটু লড়াই আশা করেছিল। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইয়ে তার আর হলো কোথায়! 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ