,

ক্রোয়েশিয়ার দিকে এবার শরণার্থীর ঢল

news-image

অভিবাসীর স্রোত ঠেকাতে হাঙ্গেরি তার সীমান্ত বন্ধ করে দেয়ায় শরনার্থীদের ঢল এবার ক্রোয়েশিয়ামুখী হয়েছে। বিক্ষুব্ধ শরনার্থীদের সঙ্গে হাঙ্গেরি পুলিশের ভয়াবহ সংঘর্ষের ঘটনার পর গতকাল বৃহস্পতিবার হাজার হাজার অভিবাসী ক্রোয়েশিয়া সীমান্তে এসে পৌঁছেছে। সার্ভিয়া থেকে প্রায় ৭ হাজার অভিবাসী ইইউ সদস্য রাষ্ট্র ক্রোয়েশিয়ায় ঢুকে পড়ার অপেক্ষায়। গতকাল ক্রোয়েশিয়ার পুলিশ হাজার হাজার শরনার্থীকে  ঠেকিয়ে রাখার চেষ্টা করলে শরনার্থীরাও ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বার বার পুলিশকে অনুরোধ করতে থাকে তাদের ঢুকতে দেয়ার জন্য। হাজার হাজার মানুষের চাপে এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে যায়। এসময় শয়ে শয়ে শরনার্থী ঢূকে পড়তে থাকে দেশটিতে। ক্রোয়েশিয়া বলেছে, শরনার্থীদের অবশ্যই আশ্রয়ের জন্য আবেদন করতে হবে। অন্যথায় যারাই দেশটিতে ঢুকবে তাদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে এবং আইনের হাতে তুলে দেয়া হবে।
 
জাতিসংঘ শরণার্থী সংস্থা জানায়, আরো চার থেকে পাঁচ হাজার শরণার্থী ট্রেনে করে ক্রোশিয়ার রাজধানীতে পৌঁছার চেষ্টা করছে। সার্বিয়া সীমান্তে হাঙ্গেরি বুধবার কাঁটাতারের বেড়া দেয়ার পর শরণার্থীরা সীমান্ত অতিক্রম করতে মরিয়া হয়ে উঠলে উত্তেজনা বেড়ে তা এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। ক্ষুব্ধ অভিবাসীরা পুলিশের দিকে পাথর, লাঠি ও প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারে। পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে ও জলকামান ব্যবহার করে। কয়েক ঘন্টা ধরে এ অবস্থা চলতে থাকে। এতে ১৪ পুলিশ আহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
তবে জার্মানি ও সুইডেনের দিকে অবস্থিত সীমান্ত ক্রসিংগুলোর অবস্থা শান্ত ছিলো। প্রায় চারশ’ অভিবাসী রাস্তায় স্লিপিং ব্যাগের ওপর ঘুমান। অন্যরা পার্শ্ববর্তী মাঠে রাত কাটান। এদিকে, হাঙ্গেরির শক্ত অবস্থান এবং অভিবাসীদের ওপর কাঁদানে গ্যাস ছোঁড়ার সমালোচনা করেছে সার্বিয়া। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, তিনি এ বিষয়ে ‘মর্মাহত’। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা গিওর্গি বাকোন্ডি বলেছেন, অভিবাসীরা তাদের সীমান্ত পার হতে দেয়ার জন্য পুলিশকে আলটিমেটাম দিলে এ পদক্ষেপ নেয়া হয়। ক্রোশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভেসনা পুসিক বলেছেন, হাঙ্গেরির পদক্ষেপের কারণে স্থানচ্যুত অভিবাসীদের জন্য তার দেশ প্রস্তুত রয়েছে। তবে অভিবাসীর সংখ্যা আকস্মিকভাবে বৃদ্ধি পেলে তার দেশ তা সামাল দিতে পারবে না বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা