,

ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে আগুনে ঘরবাড়ি পুড়ানোর মামলা

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লেবানন প্রবাসীদের ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় অবশেষে তালশহর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান আবু শামা ও তার ছেলে আশুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেনসহ ১৪ জনের বিরুদ্ধে দেয়া মামলাটি রেকর্ড করেছে আশুগঞ্জ থানা। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ২০/২৫ জনকে। বুধবার গভীররাতে মামলাটি রেকর্ড করা হয়। মামলা নম্বর১৮,তারিখ-১৬/৯/১৫ ইং। লেবাননের রাজধানী বৈরুতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক সজিব সিকদার খুনের ঘটনাকে কেন্দ্র করে গত ১২ ই মে নাওঘাট গ্রামের লেবানন প্রবাসী ৫ ভাই মো: কামাল উদ্দিন,জামাল উদ্দিন,মো: লুৎফুর রহমান শ্যামল,মো: হেলাল উদ্দিন ও জালাল উদ্দিনের বাড়িতে হামলা চালানো হয়। দিনদুপুরে বাড়ির দক্ষিন ও পূর্ব-পশ্চিমের ভিটের পাকা দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে ঘর দুটিতে থাকা দামী আসবাবপত্রের সবকিছুই পুড়ে যায়। পুড়ে অঙ্গার হয়ে যায় কোটি টাকার সম্পদ। ঘরের ভেতর থেকে লুট করে নেয়া হয় প্রায় ৫০ ভরি স্বর্নালঙ্কার। নগদ প্রায় ৭ লাখ টাকা। এ ঘটনায় গত ২ রা সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫ প্রবাসীর মা রেজিয়া বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আদালত ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয় আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। এর ১৪ দিন পর এই মামলাটি রেকর্ড করে পুলিশ। মামলার অন্যান্য আসামীরা হচ্ছে আবু শামার আরেক ছেলে সাচ্চু মিয়া,বেয়াই বসু মিয়া ,বসুর ছেলে সেলিম মিয়া ও জাবেদ মিয়া,এরফান ডাক্তারের ছেলে সালাউদ্দিন। আদালতে মামলা দেয়ার পর তদন্তের নামে আশুগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে মামলা রেকর্ডে তালবাহানার অভিযোগ উঠে। 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম উদ্দিন মামলা রেকর্ড হয়েছে জানিয়ে বলেন আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। উল্লেখ্য, লেবাননে নিহত সজিব আবু শামার মেয়ের ঘরের নাতি। তাকে হত্যার জন্যে দায়ী করা হয় লেবানন প্রবাসী আওয়ামীলীগ সভাপতি মো: লুৎফুর রহমান শ্যামল ও তার অন্য ভাইদের। ঘটনার পর সেখানে গ্রেফতার হন শ্যামল। শ্যামলের পরিবারের সদস্যরা জানান-শ্যামল আদালত থেকে নির্দোষ প্রমানিত হয়ে বের হন। তারা জানান-একটি মেয়ের সঙ্গে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে লেবাননে পিয়াস নামে ব্রাহ্মণবাড়িয়ার আরেক তরুনের গুলিতে প্রান হারায় সজিব। বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়ার পর প্রবাসীদের পরিবারের ২০/২২জন সদস্য প্রানের ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াতে থাকে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ