,

হাঙ্গেরির আচরণে স্তম্ভিত জাতিসংঘ

news-image

সার্বিয়া-হাঙ্গেরি সীমান্তে আশ্রয় নেয়া অভিবাসীদের প্রতি হাঙ্গেরির পুলিশের আচরণে স্তম্ভিত হয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। অভিবাসীদের উপর হাঙ্গেরির পুলিশের টিয়ার গ্যাস ও জলকামান ব্যাবহার করাকে অনঅভিপ্রেত বলেও উল্লেখ করেন বান কি মুন।

প্রসঙ্গত, হাঙ্গেরি-সার্বিয়া সীমান্ত থেকে জোরপূর্বক অভিবাসীদের পিছু হটাতে জল কামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে হাঙ্গেরীয় পুলিশ।

1

সার্বিয়ার সীমান্তবর্তী শহর হরগোসে শত শত অভিবসাী ভিড় করে হাঙ্গেরিতে ঢুকতে চাইলে পুলিশ এ ব্যাবস্থা নেয়। টিয়ার গ্যাস ও জলকামানের নিক্ষেপের ফলে সীমান্তের ওপারে থাকা অভিবাসীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশি আক্রমণের জবাবে অভিবাসীরাও পাথর ও পানির বোতল ছুঁড়েছে।

2

অভিবাসী সমস্যা কীভাবে সমাধান করা হযে, ইউরোপের নেতাদের মধ্যে এ আলোচনা চলার মধ্যেই হাজার হাজার অভিবাসী জার্মানিতে প্রবেশ করতে চাইছে। প্রায় দশ হাজার অভিবাসী হাঙ্গেরি দিয়ে প্রবেশ করে ইউরোপীয় ইউনিয়নের শেনজেন জোনে ঢুকতে চাইছে, যেটি মূলত এ অঞ্চলের দেশগুলোতে ভ্রমনের বিশেষ এক সুবিধা।

হাঙ্গেরি সার্বিয়ার সাথে সীমান্ত ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। দেশটি ‘অবৈধ’ অভিবাসীদের বিচারের জন্য দ্রুত বিচার আদালত স্থাপন করেছে।

3

হাঙ্গেরি থেকে সার্বিয়ার সীমান্তের ভেতরে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপের কড়া সামলোচনা করেছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

এসব ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের সার্বিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাঙ্গেরি দাবি করেছে অভিবাসীদের ছোঁড়া পাথর ও বোতল নিক্ষেপের ফলে তাদের অন্তত ২০ জন পুলিশ আহত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ