,

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ আটক ১

news-image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ ভরি স্বর্ণ ও ৯২ কার্টন বিদেশী সিগারেটসহ আব্দুল মান্নান নামে এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার রাতে এ ঘটনা ঘটে। মান্নান ফেনীর ছাগলনাইয়া এলাকার বাসিন্দা। 
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি (মিডিয়া) তানজিনা আক্তার জানান, দুবাই থেকে ইকে-৫৮৪ নম্বর ফ্লাইটে করে আটক মান্নান শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। স্বর্ণগুলো ট্যাংয়ের কৌটার ভেতর লুকানো ছিল। বিমানবন্দরের ২ নম্বর ক্যানপি থেকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করলে স্বর্ণ ও সিগারেট উদ্ধার হয়। স্বর্ণ ও সিগারেটগুলোর আনুমানিক মূল্য হবে ৭০ লাখ টাকা। আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ