,

বিচ্ছেদ মানে স্বাধীনতা

news-image

বলিউড নায়িকাদের মধ্যে প্রেম নিয়ে গুজব তাঁরই সবচেয়ে কম। পরিচালক পুনিত মালহোত্রা ছাড়া আর কারো সঙ্গেই তাঁর সম্পর্কের কথা শোনা যায়নি। সেই সোনম কাপুরই এবার মুখ খুললেন নিজের সম্পর্ক নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় নিজের প্রেম, বিচ্ছেদ নিয়ে অনেক কথাই বলেছেন 'আই হেইট লাভ স্টোরি' নায়িকা। 'বেশ কয়েকবারই আমি প্রেমে পড়েছি, বিচ্ছেদও হয়েছে। এর মধ্যে প্রথম প্রেম থেকে বেরিয়ে আসা ছিল সবচেয়ে সহজ। তখন বয়স ছিল কম, অত কিছু বুঝতাম না। কত বোকা আর অপরিণত ছিলাম আমরা।' বলেন সোনম। এ ছাড়া ভিডিওতে সোনম বলেছেন, সম্পর্ক ভেঙে গেলে চিন্তার কিছু নেই, বিচ্ছেদ মানুষের স্বাধীনতা বাড়িয়ে দেয়। কাজেই যাদের সম্পর্ক নিয়ে ঝামেলা চলছে তাদের জন্য সোনমের উপদেশ, 'স্রেফ সম্পর্কটা ভেঙে দিন। বিচ্ছেদ নিয়ে চিন্তার কিছু নেই।' এখানেই শেষ নয়, নিজের সম্পর্ক নিয়ে আরো বিস্তারিত ভক্তদের জানাতে চান সোনম। সে জন্য অপেক্ষা করতে হবে শুক্রবার নতুন ভিডিও আসা পর্যন্ত। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা