,

গরুকে ভারতের জাতীয় পশুর মর্যাদা চান রামদেব

news-image

ভারতের কয়েকটি রাজ্যে গোমাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্কের মধ্যেই পুরো ভারতে গোহত্যা নিষিদ্ধ করার দাবি তুললেন বাবা রামদেব। সাংবাদিকদের যোগগুরু বলেছেন, গোহত্যা সারা দেশে নিষিদ্ধ করে গোরুকে ‘জাতীয় পশু’ ঘোষণা করতে হবে। নানা কারণ দেখিয়ে যারা গোমাংস ভক্ষণের পক্ষে সওয়াল করছেন, তাঁদেরও একহাত নেন তিনি। বিএসএফ কর্মকর্তা, কর্মী, রক্ষী ও তাঁদের পরিবারের সদস্যদের তিনদিনের যোগ শিবির পরিচালনা করেন রামদেব। আজ শেষদিনে সাংবাদিকদের সামনে এসে তিনি কৃষিকাজে রাসায়নিক সারের ক্রমবর্ধমান ব্যবহারের বিপদ সম্পর্কেও হুঁশিয়ারি দেন। বলেন, নির্বিচারে রাসায়নিক সার প্রয়োগ করার ফলে শুধু ক্যান্সারই ছড়াচ্ছে না, কৃষিজমির উর্বরতাও নষ্ট হচ্ছে। জৈব চাষের পক্ষে সওয়াল করে রামদেব বলেন, এতে স্বাস্থ্যের পক্ষে অনুকূল ফসল মেলে, মাটিও ভাল থাকে। – সূত্র : এবিপি 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে