,

কসবায় মাদ্রাসা ছাত্রীকে ফিল্মি স্টাইলে অপহরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মইনপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী (১৪) কে ফিল্মি স্টাইলে অপহরণ করেছে জুয়েল মিয়া (২২) নামে এক বখাটে যুবক। এ ঘটনায় অপহৃতার মা বাদী হয়ে কসবা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী মাদ্রাসায় আসা-যাওয়ার পথে কুমিল্লার মুরাদনগর উপজেলার জানঘর গ্রামের সুলতান আহমদের পুত্র বখাটে জুয়েল মিয়া তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে অশ্লীল অঙ্গ ভঙ্গির মাধ্যমে উত্যক্ত করতো। এ সকল কর্মকান্ডে ওই ছাত্রী সাড়া না দেয়ায় তাকে উঠিয়ে নেয়ার হুমকি প্রদান করে বখাটে চক্র। সকালে প্রতিদিনের মতো ওই ছাত্রী তার সহপাঠিদের সাথে মাদ্রাসায় যাওয়ার পথে মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে পুর্ব থেকে মাইক্রোবাস (ঢাকা-মেট্রো চ-১৪-২৫৫৮) নিয়ে উৎপেতে থাকা জুয়েল ও তার লোকজন জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত মাদ্রাসা ছাত্রীর মা কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের রোকসানা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামী করে কসবা থানায় অপহরণ মামলা দায়ের করেছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারের জন  জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 


 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা