,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ১০

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বারিউড়া নামক স্থানে যাত্রীবাহি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন- শাহেদ আলী (৬০), শরাফত মিয়া (৬০) হোসেন মিয়া (২৯), সুজন (২৫), রনি (৩৩) ও নূর আলম (১৬)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের বারিউড়া নোয়াবাড়ি নামক স্থানে ঢাকাগামী অপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাস ও পিকআপ ভ্যানে থাকা ১০ যাত্রী আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় শরাফত মিয়াকে ঢাকায় পাঠানোর নির্দেশ দেন।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম দুর্ঘটনার জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?