,

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে নির্মান শ্রমিকের মৃত্যু

news-image

বিশেষ প্রতিনিধি : বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার পৌর শহরের লাখি বাজার সংলগ্ন কাপড় পট্টি এলাকায় স্বর্ণ ব্যবসায়ী অমৃত বণিক তার নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান ঝলক শিল্পালয় ভবনের ৪র্থ তলা সম্প্রসারণের কাজ চলছিল। দুপুর প্রায় ৩টার দিকে নির্মানাধীন ভবনে ছাদের রড লাগানোর সময় বেশ কয়েকটি রড সংলগ্ন ৩৩ হাজার কেভির বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। এতে মুহুর্তের মধ্যে নির্মান শ্রমিক সুমন মিয়া (১৮) ও ইমরান (২০) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষনা করে। তার বাড়ি সদর উপজেলার বাকাইলের শ্যামপুর গ্রামে। এদিকে মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ভবন নির্মানের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করায় এমন মর্মান্তিক ঘটনা  ঘটেছে। ইতিপূর্বে বেশ কয়েকবার ভবন মালিক অমৃত বণিককে অবহিত করা হলেও তাতে সে কোন কর্ণপাত করেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা