,

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রায় ২শ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ ও ৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ২জনকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শালগাঁও গ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শালগাঁও গ্রামে অভিযান চালিয়ে প্রায় ২শ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ ও ৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মো. সোহেল মিয়াকে ৫ হাজার ও মাতব রাজা মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা এবং গ্যাস সংযোগ প্রদানে ব্যবহৃত একটি ওয়েল্ডিং জেনারেটসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (সেবা) প্রকৌশলী মো. আবু জাফর, ব্যবস্থাপক (বিক্রয়) মনিরুল হক, সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, ট্যাকনিশিয়ান মো. ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা