,

১২৮ জিবি তারহীন ফ্ল্যাশ ড্রাইভ আনল স্যানডিস্ক

news-image

ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ অনেকেই ব্যবহার করেন। কিন্তু এগুলো কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার ঝামেলাও কম নয়। এ ঝামেলা কাটাতেই এবার বাজারে এল স্যানডিস্কের 'ওয়্যারলেস স্টিক'। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি। তারের ঝামেলা বিহীন 'ওয়্যারলেস স্টিক' ডিভাইসটি বৈদ্যুতিক চার্জে চলবে। একবার চার্জ করলে ডিভাইসটি দুই এমবিপিএস গতিতে ভিডিও স্ট্রিমিংয়ে সাড়ে চার ঘণ্টা চলবে।
স্যানডিস্ক 'ওয়্যারলেস স্টিক' ব্যবহারের সুবিধার্থে একটি অ্যাপ বানিয়েছে। এটি অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক, পিসি ও ফায়ার ডিভাইসে চলবে। এতে অটো ব্যাকআপ ফিচার ব্যবহার করে ক্যামেরা থেকেই সরাসরি ছবি ও ভিডিও সংগ্রহ করা সম্ভব। স্যানডিস্কের প্রডাক্ট মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট দিনেশ ভ্যাল বলেন, ‘আমরা বর্তমানে এমন এক যুগে বাস করছি যেখানে মোবাইল লাইফস্টাইল বাস্তব হয়ে উঠেছে। আমরা আমাদের যন্ত্র ব্যবহার করে জীবনের মুহূর্ত ক্যামেরাবন্দি করছি এবং এমনসব কাজ করছি, যা আগে কেনোক্রমেই সম্ভব ছিল না। আর এ কাজ উন্নত করতে সহায়তা করছে নতুন প্রযুক্তির এ মোবাইল স্টোরেজ।’ ভারতের বাজারে পণ্যটি ১৮ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে। শীঘ্রই বাংলাদেশের বাজারেও এটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। স্যানডিস্কের এ 'ওয়্যারলেস স্টিক' বাজারে এসেছে ১৬, ৩২, ৬৪ ও ১২৮ জিবি ধারণক্ষমতার। পণ্যটির বাংলাদেশের মূল্য এখনো জানা না গেলেও ভারতীয় মুদ্রায় ১৬ জিবির দাম ২৭৯০ রুপি এবং ১২৮ জিবির দাম ৯,৪৯০ রুপি। বাংলাদেশেও এ দামের সঙ্গে মিল রেখে বাজারজাত করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা