,

ওমানে বুলডোজার চাপায় ৪ বাংলাদেশি নিহত

news-image

ওমানে বুলডোজার চাপায় চার বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আরো তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার বিকালে রাজধানী মাস্কটের ওয়াইতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। ওমানের সংবাদমাধ্যম টাইমস অব ওমানের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াইতিতে মুরিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কোম্পানির একটি প্রকল্পে ঐ বাংলাদেশিরা কাজ করছিলেন। রবিবার তারা বুলডোজারের সামনে থানা বাকেটে করে প্রকল্প এলাকায় যাচ্ছিলেন। একপর্যায়ে বুলডোজারের সামনে থাকা শ্রমিকরা পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত চারজনকে মাস্কটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সোমবার সকালে আরকেজন মারা যান। 
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহত চারজনের মধ্যে তিনজনই অবৈধ শ্রমিক। তৃতীয় পক্ষের মাধ্যমে তারা ঐ কোম্পানিতে কাজ করতেন। 
মাস্কটে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত শ্রমিকদের পরিচয় ও বাংলাদেশে তাদের ঠিকানা উদ্ধারের কাজ চলছে। অন্যদের দেশে ফেরত পাঠানো ও ক্ষতিপূরণ আদায়েরও চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা