,

প্রিয়াঙ্কা চোপড়াকে হিংসা করেন সানি লিওন! দুই সুন্দরী

news-image

প্রিয়াঙ্কা চোপড়াকে হিংসা করেন সানি লিওন! বলিউডে এমন গুঞ্জন শুরু হওয়ার আগেই একথা প্রকারান্তরে স্বীকার করে নিলেন খোদ সানি! বিষয়টা ঠিক কী? দিনকয়েক আগেই নিজের ওয়ার্কআউটের ভিডিও লঞ্চ করেছেন সানি। বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার ফিটনেস সানির মতে ঈর্ষনীয়। সে কারণেই তাঁকে হিংসে করেন সানি! তাঁর কথায়, ‘‘প্রিয়াঙ্কার শরীরের গঠন খুব ভাল। আমারও ওর মতো চেহারা হলে ভাল হত।’’

piyanka6sanilion1

 

 

 

সানির মতে, তাঁরা এমন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন যেখানে প্রত্যেকেরই ফিট থাকা দরকার। ক্যামেরায় নিজেকে ভালভাবে দেখাতে হলে প্রতিদিন ওয়ার্কআউট করাটা জরুরি। তিনি ভিডিওতে এমনভাবে ওয়ার্কআউট করে দেখিয়েছেন যাতে কোনাে যন্ত্রের প্রয়োজন হবে না। কেউ চাইলে বাড়িতেই অনায়াসে তা করতে পারবেন। ফিটনেস ট্রেনার মিকি মেহেতার কাছে দীর্ঘদিন ধরে ট্রেনিং নিচ্ছেন সানি। মিকি জানিয়েছেন, ‘‘ফিটনেসের ব্যাপারে সানি দুর্দান্ত। যে কোনাে ব্যায়াম ও খুব সহজে করতে পারে।’’ প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি বলিউডে হৃতিক রোশনের শারীরিক গঠনেরও প্রশংসা করেছেন সানি।

 

দুই সুন্দরী​ 


গত রবিবার ঢাকায় আসেন বলিউড সুন্দরী সুস্মিতা সেন। ইউনিলিভারের আমন্ত্রণে ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সুস্মিতা সেন ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দেশের অনেক তারকারা। অনুষ্ঠানে পরে দেশের অনেক তারকার সাথেই কিছু সময় আড্ডায় মেতে ওঠেন বলিউড এই সুন্দরী।2 woman
 
আড্ডার এক ফাঁকে সুস্মিতা সেনের সাথে ফ্রেমবন্দি হন দেশের এ সময়ে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।
 
মীম বলেন, ‘ছোটবেলা থেকেই সুস্মিতা সেনের অভিনয় দেখছি। এখনও মনে হয় তার বয়সটা সেখানেই আটকে আছে। কথার এক পর্যায়ে এই গোপন রহস্যটা জানতে চেয়েছিলাম। তিনি খানিকটা মুচকি হাসলেন। স্মরণীয় একটি মুহূর্ত ছিল সময়টা।’

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা