,

পাকিস্তান সুপার লিগে গেইল?

news-image

আইপিএল-এর অনুকরণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ঘোষণা করে আগেই বড়সড় চমক দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার পিএসএল-এ ক্রিস গেইল-এর খেলার সম্ভাবনার কথা জানিয়ে আরও একটি বোমা ফাটালেন পিএসএল-এর প্রধান নাজম শেঠ। তিনি জানান, লিগে খেলার ব্যাপারে প্রাথমিক সম্মতি জানিয়েছেন গেইল।

আগামী বছর ৪ ফেব্রুয়ারি থেকে দোহায় শুরু হচ্ছে পাক-বোর্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট, চলবে ২৪ তারিখ পর্যন্ত। গেইল প্রসঙ্গে নাজম বলেন, “আমরা নিয়মিত গেইলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।” গত সপ্তাহে নাজমের উদ্যোগেই পিএসএল-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে সই করেন ওয়াসিম আক্রম ও রামিজ রাজা। পিএসএল-এর ব্যাপক প্রচার চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটে ঝোড়ো ব্যাটিং-এর জন্য ক্রিস গেইলের খ্যাতি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়মিত সদস্য তিনি। খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। এ হেন ‘ক্যারিবিয়ান কিলার’-কে নামিয়ে পিএসএল-এর ‘ক্যারিশমা’ বাড়াতে চাইছে পাক-বোর্ড। বোর্ড সূত্রে আরও জানানো হয়েছে,  ইতিমধ্যেই ৮০ জন বিদেশি খেলোয়াড় পিএসএল-এ খেলার সম্মতি জানিয়েছেন। তাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের নাম শীঘ্রই বেছে নেওয়া হবে। ক্রিস গেইলের পাশাপাশি পিএসএল-বোর্ড কিয়েরন পোলার্ড, সুনীল নারিন, ডোয়েন ব্রাভো, ডোয়েন স্মিথ-এত মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টকে আনতে চাইছে। সেই সঙ্গে তাদের নজর রয়েছে, কেভিন পিটারসেন ও ব্রেন্ডন ম্যাকালামের দিকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা