,

অবশেষে ঈদেই ফিরছেন প্রাণোচ্ছ্বল তিন্নি

news-image


অবশেষে শ্রাবস্তি দত্ত তিন্নি রাঙতা মোড়ানো আলোকজ্জ্বল শোবিজে প্রত্যাবর্তন ঘটছে। ঈদের একটি নাটকের মাধ্যমে তিনি টিভি পর্দায় ফিরছেন। হুট করে বিয়ে, হুট করেই বিচ্ছেদ তারপরে একরাশ হতাশায় ডুবে যাওয়া এবং সবশেষে হারিয়ে যাওয়া….। অতলে হারিয়ে যাওয়া তিন্নিকে কতই না খোঁজা হয়েছে। বারবার তিন্নিকে গণমাধ্যমকর্মীরা নেতিবাচকভাবেই খুঁজে পেয়েছেন। কিন্তু না, আঁধারে হারিয়ে যাওয়া তিন্নি আবার লাইম লাইটে ফিরছেন। আবার দেখা যাবে সেই গ্ল্যামার, সেই হাসি, সেই অভিমান। চলচ্চিত্র অভিনেতা নিরবের সাথে ঈদের নাটকে কাজ করছেন তিন্নি। আর সবচেয়ে মজার বিষয় হলো এই নাটকের গল্পটি তিন্নির মা কস্তুরি দত্তের। নাটকের নাম 'একই বৃন্তে'। চিত্রনাট্য লিখেছেন আলী আজাদ ও পরিচালনা করেছেন সুজন শাহরিয়ার। কোন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে সেটা নিশ্চিত নাহলেও তিন্নি ভক্তরা যে সেই পূর্বের তিন্নিকে ঈদেই দেখতে পারবেন এই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিরব। নিরব কালের কণ্ঠকে জানান, তিন্নি আমার বেশ ভালো বন্ধু। দীর্ঘদিন পর তাঁর সাথে কাজ করলাম। মনেই হয় নি যে তিন্নির ওপর দিয়ে এত ঝড় বয়ে গেছে। একদম সেই গ্ল্যামার, সেই প্রাণোচ্ছ্বল, আড্ডা মাতানো তিন্নিকেই আমরা পেয়েছি। তিনি বলেন, নাটকের শুটিং সোমবার, মঙ্গলবার হয়েছে এবং বুধবারে হবে। নতুন এই নাটকের গল্পে তিন্নি ও তাঁর বোনের নাম থাকবে নোহা ও সোহা। নিরবের প্রেমে পড়বেন তিন্নি কিন্তু নিরব আবার তিন্নির ছোটবোনের প্রেমে পড়বেন। এভাবেই কাহিনি এগিয়ে যাবে। তিন্নি কালের কণ্ঠকে বলেন, আমি সেই আগের তিন্নিই আছি। দর্শকদের কাছ থেকে দূরে ছিলাম। তবে পর্দায় এখন থেকে নিয়মিত হবো। অনেক বেশি কাজ করতে চাই, ব্যস্ত হয়ে যেতে চাই মিডিয়ায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা