,

মসজিদ আল হারামে প্রত্যেক নিহতের জন্য ৬২ লাখ টাকা ক্ষতিপূরণ

news-image

মক্কা শরিফের মসজিদ আল হারামে ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় নিহত ১০৭ জনের পরিবারকে ৩২ মিলিয়ন সউদি রিয়াল ক্ষতিপূরণ দেবে সংশ্লিষ্ট বিমা কোম্পানি। এতে প্রত্যেক পরিবার প্রায় ৬২ লাখ টাকা করে পাবে। আজ মঙ্গলবার সৌদির আল-হায়াত পত্রিকার উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে সৌদি গেজেট। হারাম শরিফের সম্প্রসারণ প্রকল্পের ইন্স্যুরেন্স কোম্পানি এ টাকা পরিশোধ করবে। একজন বিমা বিশেষজ্ঞ জানান, ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের পরিমাণ হতে পারে ৩২ মিলিয়ন সউদি রিয়াল। সেই হিসেবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পাবেন ৩ লক্ষ সৌদি রিয়াল। ইন্স্যুরেন্স বিশেষজ্ঞ আদহাম জাদ আল হায়াতকে বলেন, সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য ন্যূনতম ১ লাখ রিয়াল পর্যন্ত বিমা ঝুঁকি গ্রহণ করা হয়। কিন্তু ক্ষেত্র বিশেষে এর পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য বড় ধরনের আপদকালীন সময়ে তা বাড়ানো হয়। বাদশা আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বিমা বিষয়ের অধ্যাপক আব্দুলিলাহ আল সাতি বলেন, বিমা কোম্পানিগুলো প্রাকৃতিক দুর্যোগের সম্পূর্ণ ঝুঁকি বহন করতে বাধ্য। সেই মোতাবেক এই দুর্যোগে নিহতের আর্থিক ক্ষতিপূরণ ও আহতদের যাবতীয় ব্যয়ভার তাদের বহন করতে হবে। উল্লেখ্য, গত শুক্রবার ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের কারণে মক্কা শরিফের সম্প্রসারণ কাজে নিয়োজিত একটি ক্রেন ভেঙ্গে ছাদের উপর পড়লে ছাদ ধসে ১০৭ জন নিহত হন। আহত হন প্রায় ২০০ জন। এ ঘটনায় একজন বাংলাদেশী নিহত ও ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

 

 

উৎসঃ   নয়া দিগন্ত

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১