,

নকল রেভিনিউ স্ট্যাম্পসহ যুবক আটকের ঘটনায় মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : গত সোমবার সন্ধ্যায় নকল রেভিনিউ স্ট্যাম্পসহ তোফাজ্জল হোসেন শ্রাবণ (১৮) নামে এক যুবককে আটকের ঘটনায় তিনজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন- তোফাজ্জল হোসেন শ্রাবণ, আজাদ চৌধুরী ও আশরাফ ভেন্ডার।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বাকি দুই আসামি আজাদ চৌধুরী ও আশরাফ ভেন্ডার পলাতক রয়েছে। তবে তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শহরের পীড়বাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে ১০০টি নকল রেভিনিউ স্ট্যাম্পসহ তোফাজ্জল হোসেন শ্রাবণকে আটক করে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?