,

ক্ষমতা হারাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যাবট

news-image

ক্ষমতা থেকে সরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে। তার দল মধ্য ডানপন্থী লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনে ম্যালকম টার্নবুলের কাছে পরাজিত হওয়ায় নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে হবে দেশটিকে। খবর- বিবিসির।
 
অনেকদিন ধরেই টার্নবুলকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। দলের নেতৃত্ব নির্বাচনে তড়িঘড়ি করে আয়োজিত নির্বাচনে ৪৪ শতাংশ ভোটার অ্যাবটের পক্ষ নিয়েছেন। অপরদিকে টার্নবুল পেয়েছেন ৫৪ শতাংশ ভোট। তবে ম্যালকম টার্নবুল জানিয়েছেন, তিনি মনে করেন বর্তমান পার্লামেন্টকে তার মেয়াদ পূর্ণ করতে দেয়া উচিৎ। এর ফলে পক্ষান্তরে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিলেন তিনি। অ্যাবটের পর নতুন প্রধানমন্ত্রী ২০১৩ সালের পর চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এর আগে অ্যাবটের সঙ্গে দেখা করে নতুন করে দলের নেতৃত্ব নির্বাচন করতে অনুরোধ জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। তখন অবশ্য জয়ের তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন টনি অ্যাবট। সোমবার নির্বাচনের আগে টার্নবুল জানান, অর্থনীতির ব্যবস্থাপনা বিষয়ে অ্যাবটের উপরে আস্থা হারিয়েছেন তিনি। রাজধানী ক্যানবেরায় সংবাদ সম্মেলনে টার্নবুল বলেন, 'অর্থনীতির বিষয়ে আমাদের জাতিকে যে ধরনের নেতৃত্ব দেওয়া দরকার, প্রধানমন্ত্রী তা দিতে আর সক্ষম নন। ব্যবসার জন্য যে ধরনের আস্থার পরিবেশ দরকার তিনি তা দিতেও সক্ষম নন।'

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর