,

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরো নারী মোতায়েনের আহ্বান

news-image

বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করে জাতিসংঘের সফররত আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে এসব মিশনে আরো নারী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন। আজ পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান। আন্ডার সেক্রেটারী জেনারেল পররাষ্ট্রমন্ত্রীকে জানান, জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে সেনা ও পুলিশ দিয়ে সর্বোচ্চ অবদান রাখায় বিশ্ব সংস্থার পক্ষ থেকে বাংলাদেশকে ধন্যবাদ জানানোর জন্য তিনি এ সফরে এসেছেন।
তিনি বলেন, ৬ মাস আগে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেন। বাংলাদেশকে শীর্ষ সৈন্য প্রদানকারী দেশ হিসেবে উল্লেখ করে মাহমুদ আলী বলেন, মিশনের সদর দফতর ও মাঠ পর্যায়ে পলিসি ও কমান্ডে আরো বাংলাদেশী নাগরিকের নিয়োগ দাবি রাখে। এর আগে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জাতিসংঘ শান্তি অভিযানে সমর্থন প্রদানে চ্যালেঞ্জ’ শীর্ষক একটি বক্তৃতা প্রদান করেন। এতে শিক্ষাবিদ ও সাবেক কূটনীতিকরা যোগ দেন। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা