বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাট প্রত্যাহার নাদিয়া জয়ের অমর্যাদা করতে শিক্ষার্থীদের নিষেধ করলেন ,আমরা দিন দিন বাণিজ্যিক হয়ে যাচ্ছি’

news-image

অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এই ভ্যাট আন্দোলনের আলোচিত কয়েকটা ঘটনার মধ্যে ছিল নাদিয়া রহমান বাঁধনের প্ল্যাকার্ড ঘটনা। দেশব্যাপী তাঁর প্ল্যাকার্ড বহনের বিষয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। পরবর্তীতে তিনি তাঁর অবস্থান ব্যাখ্যা করেন।  ভ্যাট প্রত্যাহার করায় নাদিয়া আজ আনন্দিত হয়েছেন একই সাথে তিনি এই কীর্তি গলাবাজি করে নিজের দখলে নেওয়ার দরকার নাই বলে মন্তব্য করেছেন। কেননা সবাই জানে আন্দোলন কাদের জন্য সফল হয়েছে। তিনি এই জয়ের অমর্যাদা না করতেও শিক্ষার্থীদের নিষেধ করেছেন।nadi

নাদিয়া আজ ফেসবুকে লিখেছেন, 'অনেকেই আনন্দের আতিশয্যে ছাত্রলীগ-প্রাইভেট এর স্টুডেন্টদের গালা গালি করছেন। জয় ছিনিয়ে এনেছেন সত্য তবে এর মর্যাদাহানি করবেন না। বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ ছিলেন বলেই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করে নিতে পেরেছেই। সবাই সত্য জানে, গলাবাজি করার কোনো দরকার নাই। নম্রতা ভদ্রতাই হোক আমাদের পরিচয়।'
 

আমরা দিন দিন বাণিজ্যিক হয়ে যাচ্ছি’
ছোটপর্দার এই সময়ে ব্যস্ত অভিনেত্রী অপর্ণা। নিয়মিতই অভিনয় করছেন তিনি। পাশাপাশি বড়পর্দায়ও অভিনয় করছেন অপর্ণা। ‘মেঘমল্লার’, ‘মৃত্তিকা মায়া’ ও ‘সুতপার ঠিকানা’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।
1442253468
 
বিশেষ দিনগুলোতে শোবিজের সবার মতোই ব্যস্ততা বেড়ে যায় একটু বেশি। অপর্ণাও চলতি সময়ে ব্যস্ত আছেন কোরবানি ঈদকে কেন্দ্র করে। এরইমধ্যে বেশ কয়েকটি ঈদের নাটকের কাজ শেষ করেছেন তিনি। এখনকার ঈদের নাটক নিয়ে সমালোচনার তোপে পড়ছে শোবিজ অঙ্গন। নাটকের সংখ্যা বাড়লেও মানের দিক থেকে পিছিয়েই যাচ্ছে।  এ প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘ভালো কাজ এখনও হচ্ছে। কিন্তু আমরা দিন দিন বাণিজ্যিক হয়ে যাচ্ছি। তাই নতুনত্বের দিকে কেউ খুব একটা নজর দিচ্ছি না। এখানে বাজেট ও চ্যানেলে সহযোগিতা সবার আগে প্রয়োজন। কারণ বিজ্ঞাপন যেমন সমস্যা তেমন চ্যানেলে নাটকের বাজারেরও খারাপ অবস্থা।’ চলতি সময়ে বিভিন্ন চ্যানেলে ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে তার। প্রচার হচ্ছে ‘অপূর্বা’ ও ‘পাল্টা হাওয়া’ নাটকগুলো।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে