,

৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় ত্রুটিপূর্ণ রেললাইনের মেরামত কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহিদুর রহমান জানান, গতকাল রোববার আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামত কাজের জন্য আজ সোমবার সকাল ১০টা থেকে আপ লাইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে মেরামত কাজ শেষে বেলা সাড়ে ১১টার দিকে আপ লাইনে এবং দুপুর ১টার দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গতকাল রোববার বেলা পৌণে ১১টার দিকে আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা