,

সরাইলে পুত্রকে পুলিশে দিলেন পিতা

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের আলাউদ্দিন (৩৬) নামের এক যুবককে গতকাল সোমবার সকালে তাঁর পিতা পুলিশে সোপর্দ করেছে। পরে ভ্রাম্যমান আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, আলাউদ্দিন প্রায় ১০/১২ বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। ৫/৬ বছর ধরে তিনি নানা অপরাধমূল কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাঁর অত্যাচার অতিষ্ঠ হয়ে পড়ে পুরো পরিবার। বাধ্য হয়ে পিতা তাঁকে গতকাল পুলিশে সোপর্দ করেন। দুপুর ১২ টার দিকে পুলিশ আলাউদ্দিনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমান আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ এমরান হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১