,

চার্জশীট দ্রুত প্রদানের দাবিতে বিক্ষোভ ,স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে স্মারকলিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আলোচিত আকলিমা বেগম হত্যা মামলার দ্রুত অভিযোগপত্র প্রদান ও বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে শহরের পূর্ব মেড্ডা এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়। মানববন্ধনে শত শত নারী-পুরুষ বিভিন্ন ব্যানার, পোস্টার ও ফেষ্টুন নিয়ে অংশগ্রহণ করে। এসময় শহরের প্রধান সড়কে মানববন্ধনে অংশগ্রহনকারীরা বিক্ষোভ  করে।
মানববন্ধনে জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহসভাপতি নাছিমা চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রা,জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক আনিছুর রহমান চৌধুরী ও মরফত আলী প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে  স্মারকলিপি প্রদান করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা