,

বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তা বেগম (৪৫) ও ফারুক ভূইয়া (২৭) নামে দুইজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আলাউলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোক্তা বেগম উপজেলার কামালপুর গ্রামের সৈয়দ আলীর স্ত্রী ও ফারুক ভূইয়া একই গ্রামের মৃত শামছু মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোক্তা বেগম কামালপুর থেকে রিকশা যোগে উপজেলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে আউলিয়া বাজার এলাকায় হঠাৎ করে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে একটি বিদ্যুতের তার রিকশাটির উপর পড়লে এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মোক্তা বেগম মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রিকশা চালক ফারুক ভূইয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে