,

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় মা ও মেয়েকে পিটিয়ে আহত

news-image

মেহেদী হাসান মিলন : ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করা এবং বিচার প্রার্থী হওয়ায় মা ও মেয়েকে পিটিয়েছে এক বখাটে ও তার পরিবারের লোকজন। সদর উপজেলার মজলিপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, বাকাইল উচ্চ বিদ্যালয়ের ৭ ম শ্রেণীর ছাত্রী ও ছোট বাকাইল গ্রামের কানু মিয়ার কন্যা সোনিয়াকে গত ৬ মাস ধরে নানা ভাবে উত্যক্ত করে আসছিল একই এলাকার শহীদ মিয়ার বখাটে ছেলে আবদুল্লাহর (২০)। এ ব্যাপারে কানু মিয়া আবদুল্লাহর পরিবারকে বিভিন্ন সময় জানালেও কোনো প্রতিকার করেনি। এমনকি আবদুল্লাহ আরো বেপরোয়া হয়ে উঠে। পরে কানু মিয়া বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে বিচার প্রার্থী হলে বখাটে আবদুল্লাহ ও তার পরিবার প্রচন্ড ক্ষিপ্ত হয়। গত শুক্রবার সকালে আবদুল্লাহ ও শহীদ মিয়ার নেতৃত্বে কয়েকজন কানু মিয়ার বাড়িতে স্কুল ছাত্রী সোনিয়া ও তার মা জাহানারা বেগম (৪০) কে পিটিয়ে গুরুতর আহত করে। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কানু মিয়া জানান, শুক্রবার রাতেই এ ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি মামলা নেয়ার জন্য। কিন্ত এখনো মামলা হয়নি। বখাটে ও তার পরিবার প্রভাবশালী হওয়ায় আমরা চরম আতংকের মধ্যে আছি। স্কুল ছাত্রী সোনিয়া বলেন, বখাটে আবদুল্লাহর অত্যাচারে আমার পড়াশুনা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। আমাকে ও আমার মাকে বাড়িতে ফেলে পিটিয়েছে। আমরা বখাটে ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্থি চাই।


 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা