,

সেবার আড়ালেই কলকাতাতে চলছে দেহব্যবসা

news-image

কাগজে পেয়িংগেস্টের বিজ্ঞাপন দেখে উঠেছিলেন টালিগঞ্জের একটি বাড়িতে। ফাঁদে পড়লেন নারী পাচারচক্রের। দিনের পর দিন মদ খাইয়ে প্রায় বেহুঁশ করে চলত যৌন নির্যাতন। শেষমেষ এক সহৃদয় চিকিৎসক পাশে দাঁড়ান নির্যাতিতার। উদ্যোগে সক্রিয় প্রশাসন। গ্রেপ্তার নারী পাচারচক্রের মূল পান্ডা রুপসা ও তার সাঙ্গপাঙ্গ। অন্তঃসত্ত্বা মহিলা। পারিবারিক অশান্তির জেরে স্বামীর ঘর ছেড়ে অন্যত্র থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্বাধীন ভাবে বাঁচার তাগিদে খুঁজছিলেন একটি আশ্রয়। তখনই কাগজে দেখতে পান পেয়িং গেস্টের বিজ্ঞাপন। বিজ্ঞাপন দেখে হাজির হন টালিগঞ্জের একটি বাড়িতে। কিন্তু সেখানেই ওত পেতে ছিল বিপদ।

টানা সাত দিন ঘরবন্দি। তার সঙ্গে শারীরিক অত্যাচার, মারধর। মহিলা তখন বুঝতে পেরে গেছেন বাড়ি মালকিনের আসল ফন্দি। চারদিকটা বড়ই অন্ধকার। কোথায় যাবেন? প্রশাসনের হোমড়া-চোমড়া কর্তাদের একাংশের যে অবাধ আনাগোনা এখানে। তাই নীরবে মুখ বুজে সব অত্যাচার সহ্য করতে হয়েছে দিনের পর দিন। ইনজেকশন দিয়ে শরীরে ঢুকছে কড়া মাদক। ব্যাঘাত ঘটছিল কাস্টমার সার্ভিসিংয়ে। তাই চক্রের পান্ডাই একদিন নিয়ে যান চিকিৎসার জন্য। সেখানকারই এক চিকিৎসক পাশে দাঁড়ালেন নির্যাতিতার।

এরপরই আমরা যোগাযোগ করি লালবাজারের সঙ্গে। লালবাজার থেকে যোগাযোগ করা হয় সোনারপুর থানা ও যাদবপুর থানার সঙ্গে। টালিগঞ্জের গোপন ডেরায় হানা দেয় পুলিশ। গ্রেপ্তার নারী পাচারচক্রের মূল পান্ডা রুপসা ওরফে রূপা ও তার সাঙ্গপাঙ্গরা। ৯ তারিখ পর্যন্ত ধৃতদের জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা