,

মক্কায় ২৫ বাংলাদেশী নিহত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্বীকার

news-image

সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে নির্মাণাধীন অংশের ক্রেন ধসে নিহত ১০৭ জনের মধ্যে ২৫ জন বাংলাদেশী রয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। আল আরাবিয়া জানিয়েছে, নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
এতে বলা হয়, নিহতদের মধ্যে বাংলাদেশী ২৫ জন, পাকিস্তানি ১৫ জন, মিসরীয় ২৩ জন, ভারতীয় ১০ জন, ইরানি ২৫ জন, মালয়েশিয়ান ৬ জন, আলজেরিয়ার ১ জন, আফগানিস্তানের একজন রয়েছেন।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, শনিবারে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান সৌদির বাদশাহ সালমান। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে তিনি দেখাও করেছেন।
এই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে, তদন্তের ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার মসজিদ আল-হারাম-এর উপরে শুক্রবার ক্রেন আছড়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০৭জন নিহত এবং আরো অন্তত ২৩০ জন আহত হয়েছেন।
তবে বলা হচ্ছে যে, ঘটনার পরপরই আতঙ্কিত মানুষের ছোটাছুটির কারণে পদপিষ্ট হয়ে এবং মসজিদের ভেতরে ছাদের ভগ্নাংশের নিচে চাপ পড়ে ঠিক কত মানুষ আহত হয়েছে তার প্রকৃত সংখ্যা এখনো নির্ণয় করা যায়নি।
কর্তৃপক্ষ বলছে, ঝড়ো হাওয়া ও তুমুল বৃষ্টির কারণে ক্রেনটি পতিত হয়েছিল।
তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি কনসুলার লুৎফুর রহমান বলেন, আমাদের কাছে এই ধরনের কোন তথ্য নেই। আমরা যতদূর জানি, নিহতদের মধ্যে কোন বাংলাদেশী নেই।

 

 

আমাদের সময়.কম 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ