বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পাস করলেই ঢাবির ভর্তি পরীক্ষায় সুযোগ চেয়ে রিট

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ১৯৭৩ সালের রাষ্ট্রপতির ৪৬ নম্বর আদেশ অনুসারে ভর্তির নির্দেশনাও চাওয়া হয়েছে রিট আবেদনে। আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রবিবার সকালে এ রিট আবেদনটি দায়ের করেন। এর আগে গত বৃহস্পতিবার তিনি একই বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সংশ্লিষ্টদের।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে আগামীকাল সোমবার এ রিটের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। জানতে চাইলে ইউনুছ আলী বলেন, ''১৯৭৩ সালের রাষ্ট্রপতির ৪৬ নম্বর আদেশে বলা হয়েছিল, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় কেউ উত্তীর্ণ হলে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করে। সে অনুসারে সকলেই যেন ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে সে নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়েছে।'' তিনি বলেন, ''বর্তমান সময়ে এ সরকার স্নাতক শ্রেণিতে ঢাবিতে ভর্তির ক্ষেত্রে যে নীতি অনুসরণ করছে তা রাষ্ট্রপতি আদেশের সঙ্গে সাংঘর্ষিক।''

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে