,

বিজিবি জওয়ানের লাশ হেলিকপ্টারযোগে চুয়াডাঙ্গায়

news-image

বান্দরবানের শংখ নদীতে নৌকাডুবিতে নিহত বিজিবি জওয়ান জুয়েল রানার লাশ সামরিক হেলিকপ্টারযোগে তার নিজ জেলা চুয়াডাঙ্গায় পাঠানো হয়েছে। শনিবার দুপুরে শংখ নদীর তিন্দু পয়েন্ট থেকে উদ্ধারের পর তার লাশ বান্দরবান নিয়ে আসা হয়। আজ রবিবার বান্দরবান সেনানিবাসে জানাজার পর দুপুর ১২টার দিকে একটি সামরিক হেলিকপ্টারযোগে চুয়াডাঙ্গায় নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অভিযান শেষে বড় মদক থেকে শংখ নদীপথে বলিপাড়াস্থ ব্যাটালিয়ান সদর দপ্তরে ফেরার পথে বৃহষ্পতিবার দুপুর ৩টায় শংখ নদীর রাজা পাথর পয়েন্টে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন বিজিবি সিপাহী জুয়েল রানা (২৩)। ঘটনার ৪৮ ঘণ্টা পর নৌবাহিনীর ডুবুরিরা তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল অলিউর রহমান বলেন, আমাদের প্রিয় সৈনিকের এ মর্মান্তিক মৃত্যুতে বিজিবির ৫৪ হাজার সৈনিক-কর্মকর্তা শোকাহত।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা