,

আশুগঞ্জে অটোরিকশা চাপায় শিশু নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় রাকিবুল হাসান সানি (০৪) নামে এক শিশু নিহত হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সোহাগপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানি সোহাগপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দুপুরে সানি তার নিজ বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় একটি ব্যাটরি চালিত অটোরিকশা সানিকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সানিকে উদ্ধার করে উপজেলা সদরের ডে-নাইট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে