,

সব জ্বালানি পুড়িয়ে দিলে ভেসে যাবে লন্ডন-নিউ ইয়র্ক

news-image

বিশ্বে যত জ্বালানি জমা রয়েছে তা যদি আমরা পোড়াতে শুরু করি তাহলে উষ্ণতা যে পর্যায়ে পৌঁছাবে তাতে গলে যেতে পারে গোটা আন্টার্কটিকা। আর তার ফল যে খুব একটা ভাল হবে না, সেই আশঙ্কাই করছেন বিজ্ঞানীরা। আন্টার্কটিকা গলে গেলে উপচে উঠবে সমুদ্রের পানি। তার ফলে নিউ ইয়র্ক, লন্ডন, হংকং কিংবা টোকিওর মত শহর ভেসে যেতে পারে। সম্প্রতি এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
প্রায় ২০০ ফুট জলস্তর জমাট বেঁধে রয়েছে এই আন্টার্কটিকায়। সুতরাং সেটা সম্পূর্ণ গলে গেলে বিশ্বের জলস্তর বাড়বে অনেকটাই। ”সায়েন্স অ্যাডভান্সেস” পত্রিকায় প্রকাশিত এই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ”বর্তমানে গোটা বিশ্বে থাকা জ্বালানি অর্থাৎ তেল, গ্যাস কিংবা কয়লা পুড়িয়ে ফেলা হলে উত্তাপে গলে যাবে আন্টার্কটিকার বরফের চাদর।” তবে রাতারাতি এই ঘটনা ঘটবে না বলেও জানিয়েছেন গবেষকরা। হাজার হাজার বছর সময় লেগে যেতে পারে এই পরিস্থিতি তৈরি হতে। বরফের মডেল বানিয়ে এই গবেষণা করেছেন বিশেষজ্ঞরা। কয়লা বা গ্যাসের ব্যবহারে যদি আমরা সচেতন না হই তাহলে আগামী কয়েক বছরের মধ্যে মানুষের বাসস্থান জলের তলায় চলে যাবে বলে জানিয়েছেন এক বিজ্ঞানী। বর্তমানে বিশ্বনেতারা উষ্ণায়নের মাত্রা বেঁধে দিতে উদ্যোগ নিয়েছেন। যদি সেই মাত্রা না বেঁধে দেওয়া যায় তাহলে এই শতাব্দীর শেষে জলস্তর বেড়ে যাবে অন্তত ৩০ মিটার।

সূত্র: কলকাতা

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা