,

মহারাষ্ট্র মাংস বিক্রি নিষেধাজ্ঞার প্রতিবাদ টুইটারে একজোট সোনম-সোনাক্ষী-প্রিয়াঙ্কা

news-image

টুইটারে অনেক সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় মতপ্রকাশ করেছেন বলিউড অভিনেত্রীরা। তারপরই তাঁদের পড়তে হয়েছে এই সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ব্যবহারকারীদের আক্রমণের সামনে। এবার সেই টুইটারাইদের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া, সোনাম কপূর, সোনাক্ষী সিনহা এবং সানি লিওনরা।
এই সপ্তাহের শুরুতেই মহারাষ্ট্রে মাংস বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা নিয়ে অনিল কাপুরের মেয়ে সোনাম কাপুর এটিকে নারীবিদ্বেষী সিদ্ধান্ত বলে উল্রেখ করেন। এরপরই তাঁকে পড়তে হয় উগ্র টুইটার ব্যবহারকারীদের আক্রমণের মুখে। তাঁকে কটাক্ষ করে আলিয়া ভাটের সঙ্গে তুলনা করা হয়।  বলা হয় সোনামের পাশে বোকামির জন্য খ্যাত আলিয়াকে অনেক বেশি বুদ্ধিমতী মনে হচ্ছে। একইভাবে আক্রমণ করা হয়ে সানি লিওন, সোনাক্ষী সিংকে। সোনাক্ষীকে তার স্থুলকায় বলে বিদ্রুপ করা হয় ।
এরপরইএকজোট হয়ে আক্রমণ শানায় এই বলিউডি অভিনেত্রীরা। সোনাম লেখেন,  এগিয়ে আসুন টুইটারে যাঁরা আপনাদের ছোট করেন, তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সরব হন। 
সোনামের প্রশংসা করে তাঁর পাশে দাঁড়িয়েছেন সানি লিওন। তিনি লিখেছেন, তুমি অভব্যতার জবাব দিয়েছ, ঠিক করেছ। প্রতিবাদ করার জন্য অনেক বেশি সাহস দরকার,এগিয়ে যাও মেয়ে। সোনাক্ষী বিদ্রুপের জবাব লেখেন,  টুইটারে শুধু তাঁরাই থাকবেন, যাঁরা অপ্রয়োজনে মানুষকে অপমান করেন। তাঁদের মতামতই প্রাধান্য পাবে। তিনি এই মানুষগুলোর জীবনটা ১৪০ ক্যারেক্টরে সীমাবদ্ধ বলেও কটাক্ষ করেন। তার সমর্থনে সোনা পোস্ট করেন, দারুণ মেয়ে, সাহস ধরে রাখো। বিদ্রুপকারীরা নিপাত যাক।  
 প্রিয়াঙ্কা চোপড়াও  মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাঁর সহ অভিনেত্রীদের সমর্থন জানিয়ে বলেছেন, তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি।
এর আগে টুইটারে আক্রমণের শিকার হয়েছিলেন আলিয়া ভাট, নেহা ধুপিয়া, অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন এবং শ্রুতি শেঠের  মতো অভিনেত্রীরা। টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা