,

হাজারে ৭৫ টাকা ভ্যাট বড় কিছু নয়: অর্থমন্ত্রী

news-image

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর ভ্যাট আরোপের বিষয়ে আবারো অনড় অবস্থানের কথা ব্যক্ত করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্রতিদিন গড়ে ১ হাজার টাকা খরচ করেন। সেখানে ৭ দশমিক ৫ ভাগ হারে ১ হাজার টাকায় ৭৫ টাকা খুব বড় কিছু নয়।no vat

বাংলা একাডেমি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি ও ব্র্যাকের যৌথ আয়োজনে শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। ব্র্যাক ও এটিএন বাংলার সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।vats

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় যে ফি নেয় ,তা খুবই হাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দেবে। বিশ্ববিদ্যালয় এই ভ্যাটের কারণে যেন নতুন করে টিউশন ফি বা অন্য কোনো নামে বাড়তি অর্থ নিতে না পারে, সেজন্য শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শও দেন মুহিত।

তিনি জানান, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন বাড়তি রাজস্ব। যে কারণে বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স আরোপ করতে হয়। রাজস্ব বাড়াতে যেকোনো জায়গায় খোঁচা দিতে হয়। সে জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানো হয়েছে। অর্থমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় যেখানে ফি নেয়, সেখান থেকে রাজস্ব নেবে সরকার। বিশ্ববিদ্যালয় তাতে রাজিও হয়েছে। আমি সেখানে বলেছি, বিশ্ববিদ্যালয় ঠিকই রাজি হয়েছে। কিন্তু তোমরা (শিক্ষার্থীরা) যদি বিশ্ববিদ্যালয়ের দিকে নজর না দাও, তবে আগামী বছর সেগুলো তোমাদের ওপর পাসআউট করে দিবে। ফি, ডেভেলপমেন্ট ফান্ড আরও নানা কথা বলে শিক্ষার্থীদের থেকে আদায় করে নেবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা