,

রামপুরা বনশ্রীর একটি বাসা থেকে ১০ শিশু উদ্ধার

news-image


রাজধানীর রামপুরা বনশ্রীর একটি বাসা থেকে ১০ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়। উদ্ধার করা শিশুদের তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বাসসকে জানায়, শনিবার দুপুরে বনশ্রী এলাকা সি ব্লকের ১০ নম্বর সড়কে অবস্থিত একটি বাসায় অভিযান চালিয়ে ছয় তলায় ‘অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন’র কার্যালয় থেকে এই শিশুদের উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা একটি এনজিও’র কাজে ওই শিশুদের এনেছেন। তবে ওই শিশুদের একটি কক্ষে গাদাগাদি করে রাখায় সন্দেহজনক হওয়ায় চারজনকে আটক এবং ১০ শিশুকে উদ্ধার করে থানায় আনা হয়। ওই শিশুদের বয়স ৮ থেকে ১২ বছর। মুনতাসিরুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা শিশু পাচার করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তাদের এনজিও সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আনতে বলা হয়েছে। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। বাসস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ